বিকাশ পেমেন্টের নিয়ম
এজেন্টের কাছ থেকে প্রথমে আপনার নিজের বিকাশ একাউন্টে টাকা রিচার্জ করে নিন। তারপর সুযোগ করে টাকা পেমেন্ট করে দিন। পেমেন্ট করা যাবে যেকোন সময় ২৪ ঘন্টা ই পেমেন্ট ওপেন আছে।
প্রথমে আপনার আইডি তে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
১ম ছবি দেখুন
এবার বাম পাশের আউট লাইন থেকে বিকাশ রকেট প্রসেস এ ক্লিক করে এন্ট্রি ফরমে ক্লিক করুন। এই পেজে আপনাকে বিকাশ এবং রকেট নাম্বার দেখাবে। আপনি যেই মাধ্যমে পেমেন্ট করবেন সেই নাম্বারটি কাগজে লিখে রাখুন।আপনার আইডি তে যখন যেই নাম্বার দেখাবে সেই নাম্বার পেমেন্ট করবেন। ERP নাম্বার ব্যাতীত অন্য কোন নাম্বারে পেমেন্ট করবেন না।
২য় ছবি দেখুন।
এবার আপনার বিকাশ এপসে লগিন করুন এবং মেক পেমেন্ট অপশনে ক্লিক করুন। ৩য় ছবি দেখুন।
এবার আপনার ERP থেকে লিখে রাখা নাম্বারটি বসান এবং নেক্সট দিন।
৪র্থ ছবি দেখুন।
এখানে আপনি যত টাকা পেমেন্ট করবেন। তত টাকার পরিমান বসান। দশমিকের কোন পরিমান লিখবেন না।প্রয়োজনে ১ টাকা বেশি পেমেন্ট করুন।এবার নেক্সট দিন।
৫ম ছবি দেখুন।
এবার রেফারেন্স এর ঘরে আপনার নামের এক শব্দ এবং আপনার স্টুডেন্ট আইডি টি লিখুন ও পিন কোড বসিয়ে নেক্সট দিন।
৬ষ্ঠ ছবি দেখুন।
এবার এই পেজ আসবে। এখানে আপনার নাম্বার ঠিক আছে কিনা। রেফারেন্স ঠিক আছে কিনা। আবার চেক করে ট্যাপ এন্ড হোল্ড এ চেপে ধরে রাখুন।
৭ম ছবি দেখুন।
আপনার পেমেন্ট কমপ্লিট এবং বিকাশ থেকে ট্রাঞ্জেকশন আইডি সহ একটি পেজ শো করবে। সেই পেজ এর স্ক্রিনশট নিয়ে রাখুন এবং ট্রাঞ্জেকশন আইডি টি একটি কাগজে লিখে রাখুন।
৮ম ছবি দেখুন।
এবার আপনি আবার আপনার আইডি তে বিকাশ রকেট প্রসেস এর এন্ট্রি ফরমে যান। সেন্ডার নাম্বারের ঘরে আপনার নিজের বিকাশ নাম্বার লিখুন। পেমেন্ট মেথডে বিকাশ সিলেক্ট করুন। TXN Id তে বিকাশ থেকে পাওয়া ট্রাঞ্জেকশন আইডি টি লিখুন। যেভাবে আছে ঠিক সেভাবেই লিখতে হবে। ও এবং জিরো দেখতে প্রায় একই এছাড়া ও ক্যাপিটাল আই এবং স্মল এল একই । তাই, খেয়াল করে লিখুন। ট্রাঞ্জেকশন আইডি তে সব ক্যাপিটাল অক্ষর হয়। পেমেন্ট হেড এ ক্লিক করে আপনি যেটার জন্য ফি জমা দিতে চাচ্ছেন সেই হেড সিলেক্ট করে দিন। সেমিস্টার ফি,মাসিক বেতন এগুলো টিউশন ফি হেড সিলেক্ট করে জমা দিন। টিউশন ফি ডিফল্ট ভাবে সিলেক্ট করা ই থাকে। এবার টাকার এমাউন্ট এর ঘরে লিখুন আপনি যত টাকা পেমেন্ট করেছেন। এবার সাবমিট করুন।
৯ম ছবি দেখুন।
এবার ৩০ সেকেন্ড অপেক্ষা করুন পেজ টি অটো রিফ্রেশ হবে । অটো রিফ্রেশ না হলে ৩০ সেকেন্ড পর নিজেই রিফ্রেশ করুন। যদি নিচে আপনার টাকা যোগ হওয়ার তথ্য জমা হয়।তাহলে আপনার কাজ শেষ। ২৪-৭২ ঘন্টার মধ্যে আপনার একাউন্টে টাকা জমা হয়ে যাবে এবং মানি রিসিপ্ট চলে আসবে।
১০ ছবি দেখুন।
ধন্যবাদান্তে-
১ম বার একটু ঝামেলা মনে হবে। কিন্তু পরে দেখবেন খুবই সহজ। যেহেতু এভাবেই টাকা জমা দিতে হবে। তাই অন্যের মাধ্যমে টাকা জমা না দিয়ে নিজে নিজে জমা দেওয়া শিখে ফেলুন। টেনশন মুক্ত থাকুন।
Comments
Post a Comment